স্টাফ রিপোর্টার : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আজ (১২ নভেম্বর) বৃহস্পতিবার সকালে যশোর আঞ্চলিক কেন্দ্রে দেয়ালিকা “স্বপ্নসিড়ি” প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যশোর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক সোহেল আহম্মেদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম। আলোচনায় অংশ নেন সরকারী সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদ ও যশোর টিটার্স ট্রেনিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মনিরুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও দেশত্ববোধক গান পরিবেশন করেন বাউবি যশোর সেন্টারের টিউটর তরিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রর আঞ্চলিক পরিচালক সোহেল আহম্মেদ। তিনি একনজরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রম এর পরিধি ও এর উপকারিতা সম্পর্কে নাতিদীর্ঘ তথ্যবহুল চিত্র তুলে ধরেন। প্রধান অতিথির বক্তৃতায় দেলোয়ার হোসেন খান খোকন বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে গণমুখি করতে ১৯৯২ সালে বিএনপির চেয়ারপার্সন ও তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করেন। বিশেষ করে প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার সাথে সম্পৃক্ত করতে এবং প্রফেশনাল শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা রক্ষার তাদিগ থেকেই তিনি দেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শুরু করেছিলেন। আমাদের যশোর উন্নয়নের কারিগরি সাবেক মন্ত্রী আমাদের অভিভাবক মরহুম তরিকুল ইসলামের প্রচেষ্টায় সেই সময় যশোরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপিত হয়। সেই থেকে অদ্যাবধি হাঁটি হাঁটি পা পা করে সেই বিশ্ববিদ্যালয়টি আজ এক মহিরু রুপে আর্বিভূত হয়েছে। দেশ ও দেশের বাইরে লাখ লাখ শিক্ষার্থী উন্মুক্তবিশ্ববিদ্যালয় থেকে তাদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হচ্ছেন। আজ সেই বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যশোর আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে একটি দেয়ালিকা স্বপ্নসিড়ি প্রকাশের যে উদ্যোগ গ্রহণ করেছে তা নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে।তিনি এই বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ সম্মিলিত ভাবে স্বপ্নসিড়ি দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন এবং পরে বাউবি যশোর ক্যাম্পাসে বৃক্ষরোপন করেন।
Home
যশোর স্পেশাল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে যশোর আঞ্চলিক...
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














