পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

0
21

পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের ফ্রেন্ডশিপ প্রোগ্রামের আওতায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন-
“আজকের এই উদ্যোগ কেবল একটি চিকিৎসা ক্যাম্প নয়, এটি অবহেলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এক মহান প্রয়াস। আমাদের জনপদের সাধারণ মানুষ অর্থাভাবে অনেক সময় সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হন। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের এই ফ্রেন্ডশিপ প্রোগ্রাম পাইকগাছার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এক বিশাল আশীর্বাদ হয়ে এসেছে। আগামী তিন মাস জুড়ে এই সেবা কার্যক্রমের মাধ্যমে আমাদের এলাকার মায়েরা, ভাইয়েরা ও বয়স্ক মানুষেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং ফ্রি ওষুধ পাওয়ার সুযোগ পাবেন। আসুন, দলমত নির্বিশেষে সাধারণ মানুষের এই কল্যাণে আমরা সবাই এক হয়ে কাজ করি এবং একে অপরকে সহযোগিতা করি।” তিনি আরও বলেন, সমাজ ও দেশের উন্নয়নে সুস্বাস্থ্য অত্যন্ত জরুরি। তাই প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ সবসময় অব্যাহত রাখা উচিত। তিনি ক্যাম্পের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক এবং পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব অ্যাড. জিএম আব্দুস সাত্তার, আবুল হোসেন, শেখ রুহুল কুদ্দুস, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, সাজ্জাদ হোসেন মানিক, আনোয়ারুল ইসলাম, বেনজির আহমেদ লাল, মোস্তফা মোড়ল, মিজান জোয়ার্দার, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, মহিলা দলের সভাপতি লক্ষ্মী রাণী গোলদার, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, পৌরসভা যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলাম, আবু মুসা, কলিঙ্গরাজ মন্ডল, শেখ আবু সাইদ, মো. মনিরুজ্জামান মন্টু, সাদ্দাম হোসেন, হুরায়রা বাদশা, সাত্তার মোড়ল সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের খোঁজখবর নেন। পরবর্তীতে তিনি গড়ইখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশ, আরকেবিকে হরিশ্চচন্দ্র কলেজিয়েট স্কুল এন্ড কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সংবর্ধিত হোন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here