যশোরে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের ১৪ জন গ্রেপ্তার

0
11

যশোর অফিস : যশোরে নাশকতা, ভাঙচুর ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে আওয়ামী লীগের দুই সমর্থক কবির হোসেন খান (৬২) ও সাগর ইসলাম (২৭) রয়েছেন। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার কবির হোসেন খান যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মৃত আজাহার আলী খানের ছেলে। অপর গ্রেপ্তার সাগর ইসলাম ঝিকরগাছা উপজেলার ফতেপুর ইউনিয়নের রাজাপুর এসআর মান্নাপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।
এ ছাড়া গ্রেপ্তার অন্যদের মধ্যে বাঘারপাড়া থানা এলাকার বাবলু ও কার্তিক, কেশবপুর থানা এলাকার সিরাজুল, শহিদুল ও হামিদুল এবং মনিরামপুর থানা এলাকার বাপ্পি কুন্ডু ও হাফিজুর রয়েছেন।
পুলিশের প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর রাত ১১টায় বড় ভেকুটিয়া এলাকা থেকে কবির হোসেন খানকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২২ নভেম্বর রাত ২টায় আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সহযোগিতায় রাজাপুর এলাকা থেকে সাগর ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের অভিযোগ,গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি, বোমাবাজি, নাশকতা ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে,গত ৬ জুন কোতোয়ালি থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে নাশকতা, ভাঙচুর ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন। এ সময় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগও করা হয়।
এ ঘটনায় ২০২৬ সালের ২৪ জুন কোতোয়ালি থানায় ৭৩ নম্বর মামলা করা হয়। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং দণ্ডবিধির ১৪৩/৪২৭ ধারা উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এ মামলায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here