মাগুরায় গণপ্রকৌশল দিবস পালিত

0
17

মাগুরা প্রতিনিধি : দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় গণ প্রকৌশল ও আইডিইবির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। এ উপলক্ষে আইডিইবি মাগুরা শাখার আয়োজনে শনিবার সকাল ১১ টায় শহরে বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীতে অংশ নেয় মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী ও আইডিইবির মাগুরা শাখার সদস্যরা। র‍্যালীর পূর্বে ভায়না মোড় আইডিইবি এর কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মাহাবুর রহমান টিটো সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বক্তব্য রাখেন মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মনির হোসেন, আইডিইবির মাগুরা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সালমান হায়দার প্রমুখ। সভায় বক্তারা বলেন, একজন দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। সরকার ইতিমধ্যেই দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী গড়তে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। নতুন প্রকৌশলীদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করতে সরকার কাজ শুরু করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here