কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ও নাগরিক উদ্যোগে সহযোগিতায় সারাদেশে চলমান নারী শিশু ধর্ষন ও সহিংসতার প্রতিবাদ ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের এই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় তালা প্রেসকাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার বিডিইআরএম’র সভাপতি দিলিপ কুমার দাস, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক জয়ন্তী রানী,জুয়েল সরকার প্রমূখ। অন্যদিকে সোমবার সকাল ১১ টায় তালা প্রেসকাবের সামনে নাগরিক কমিটি ও ভূমিজ ফাউন্ডেশন আয়োজনে সারাদেশে নারীর প্রতি সম্ভ্রমহানী,নির্যাতন,মধ্যযুগীয় বর্বতার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,নাগরিক কমিটির সাধারণ সস্পাদক মোঃ সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্বা আল্লাউদ্দিন জোয়াদ্দার,জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান,ভুমিজ ফাউন্ডেশন এর পরিচালক অচিন্ত্য কুমার সাহা,বাংলাদেশের ওয়ার্কাস পাটির তালা উপজেলার সভাপতি মোঃ রফিকুল ইসলাম,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি জাহিদুর রহমান লিটু,শফিউর রহমান ডানলপ প্রমুখ। এ সময় বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণসহ দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও যৌন নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এ সময় ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। একই সাথে তারা ধর্ষণ ও যৌন নিপীড়নে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির দাবি জানান।
যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ
যশোর অফিস : যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল, সরকারবিরোধী স্লোগান এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে...
কেশবপুরে জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার ২, শারীরিক সম্পর্কের ঘটনাটি দেখে ফেলায় দম্পত্তিকে হত্যা
যশোর অফিস : শারীরিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় ও অন্যদের কাছে প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই হত্যা করা হয়েছে স্বামী ও স্ত্রীকে। ঘটনার পরে...
যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক
যশোর অফিস : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামে এক...
সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার
যশোর অফিস : বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের...
যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
যশোর অফিস : যশোরের পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব, অপরিচ্ছন্নতা ও একই ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা মাংস সংরক্ষণের...














