মফিজুল হলিধানী প্রতিনিধি ঝিনাইদহ ঃ মানুষের ভোগান্তি কমাতে ভাঙা রাস্তায় ইটের খোয়া দিয়ে রাস্তা মেরামত করলেন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের একদল তরুন সমাজ সেবকরা। হলিধানী বাজার থেকে সোনারদাইড় পর্যন্ত রাস্তাটি এবারের ভারী বর্ষণে বিভিন্ন স্থানে খানা খন্দের সৃষ্টি হয়। এতে করে রাস্তাটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন তারা। রাস্তা দিয়ে নিয়মিত চলাচলরত ভ্যান চালক মহিরদ্দিন(৫০) বলেন, হলিধানী বাজার থেকে বাজার গোপালপুর রাস্তায় মাঝে মধ্যে ভাঙ্গা হওয়ার কারনে চলতে অনেক অসুবিধা হয়, নতুন এই রতুনদের উদ্যোগে রাস্তা ঠিক করছে দেখছি,রাস্তাটি ঠিক হলে সকলের উপকার হবে। এলাকার স্থানীয় ব্যবসায়ী ইউনুছ আলী (৫৫) বলেন,এ রাস্তা দিয়ে প্রতিদিন জেলা সদরসহ ঝিনাইদহ শহরে যাতায়ত করে শত শত মানুষ। এ রাস্তা দিয়া নিয়মিত, ইজিবাইক, অটো, ভ্যান ও নসিমন, আলমসাধু পিকআপ গাড়ি চলাচল করে। নতুন এই উদ্যোগতারা মানুষের কথা ভেবে এগিয়ে এসেছেন। তাদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এবিষয়ে উদ্যোগতারা জানান, ‘আমাদের নিজ এলাকা হলিধানী বাজার হতে সোনাদাড়ি পর্যন্ত গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল দশা, কিছু কিছু রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। রাস্তাটি চলাচলের অনুপোযী হলে আমাদের নিজ উদ্যোগে হলিধানী বাজার হতে সোনারদাইড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা সংস্কার করার কাজ শুরু করেছি। এসময় রাস্তা মেরামতকালে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা যুবলীগের আহবায়ক নূর এ আলম বিল্পব, ডাঃ মোজাম্মেল সর্দার, আব্দুর রহিম শেখ, বাদশা ছৈয়াল, ফারুক বিশ্বাস, মানোয়ার মাস্টার, রফিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...













