কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদ্য ঘোষিত পূর্নাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে তালা উপজেলার কৃতি সন্তান মোঃ রফিকুল ইসলাম প্রেসিডিয়াম সদস্য হওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছেন তালা উপজেলা আওয়ামী যুবলীগ। সোমবার (১৬নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল শোভাযাত্রা উপ-শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তালা প্রেসকাবের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোলের পরিচালনায় বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ^াস, আওয়ামীলীগ নেতা সৈয়দ ইদ্রিস, শ্রমিকলীগের সাধারন সম্পাদক শফিউর রহমান ডানলপ, যুবলীগ নেতা কামরুল ইসলাম, ইসলাম, আলাউদ্দিন সরদার, মিজান মোড়ল, খলিল, ইকবাল হোসেন, আলম, মিঠু, ফারুক হাসান পিল্টু, দেবাশীষ কান্তি দিনু, সৈয়দ খালিদ, মফিজুল ইসলাম, মিলন হোসেন, দেলোয়ার, রিয়াজুল, গোবিন্দ দাশ, স্বপন কুমার, কৃষকলীগের আহ্বায়ক লুৎফর রহমান প্রমুখ। এসময় উপজেলার ১২টি ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারন সম্পাদকসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সরদার জাকির হোসেন বলেন, রফিকুল ইসলাম বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হওয়ায় আমরা তালা উপজেলা যুবলীগ তাকে সংবর্ধনা প্রদান করবো। ১২টি ইউনিয়নের সভাপতি সম্পাদক প্রত্যেকর নিজ ইউনিয়নে এ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা করবে।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...













