হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে খাদিজা খাতুন (২২) নামের এক গৃহবধু। মঙ্গলবার সকালে রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নের মুক্তারপুর নয়ন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খাদিজা খাতুন ওই গ্রামের ইব্রাহিম ফকিরের মেয়ে। সে পিতার বাড়ীতে বসবাস করতো। প্রায় সাড়ে ৩ বছর আগে একই উপজেলার ভরতপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের সাথে খাদিজা খাতুনের বিয়ে হয়। জানাযায়, এদিন সকালে খাদিজা খাতুন তার মায়ের সাথে কোনো এক বিষয় নিয়ে ঝগড়া করে। তারই জেরধরে খাদিজা খাতুন সকাল ৯টার দিকে ঘরের ভিতর আড়ার সাথে গলায় ফাঁস দেয়। পরে ঘরের ভিতর খাদিজাকে ঝুলতে দেখে এবং বাড়ীর লোকজন মৃত অবস্থায় ঘরের ভিতর থেকে উদ্ধার করে। মৃত খাদিজা খাতুন ১ বছর বয়সী এক কন্যা সন্তানের জননী। ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওয়াসিম আকরাম বলেন, এ আত্মহত্যার ঘটনায় খাদিজা খাতুনের চাচা বাদী হয়ে মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা করেছেন। আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













