বিনোদন ডেস্ক : শ্বশুরের কাছ থেকেও পারিশ্রমিক নেন বলিউড গায়িকা নেহা কক্কর। তিনি নিজেই এমনটা জানালেন। সম্প্রতি কপিল শর্মার শোয়ে হাজির হন বলিউডের এই রিমেক কুইন। সেখানে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। যার মধ্যে অন্যতম, বিয়ের অনুষ্ঠানে নেহা কি তার শ্বশুরমশাইয়ের কাছ থেকে পারিশ্রমিক নিয়েছেন গানের জন্য? কপিলের এমন প্রশ্নের উত্তরে প্রথমে নেহা কক্কর এবং রোহনপ্রীত সিং দুজনেই হেসে ফেলেন। পরে নেহা জানান, তার শ্বশুরমশাই অত্যন্ত ভালো মানুষ। তিনি যদি শ্বশুরমশাইয়ের কাছে পারিশ্রমিক চাইতেনও, তাহলেও তিনি না করতেন না। প্রসঙ্গত গত ২৪ অক্টোবর ২৫ বছরের রোহনপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছাড়া বাঁধেন ৩২-এর নেহা কক্কর। তাদের বয়সের ফারাক প্রকাশ্যে আসার পর বিস্তর জল্পনা শুরু হয়। এ নিয়ে বিভিন্ন মন্তব্য করা হলেও, নেহা বা রোহন এ বিষয়ে মুখ খোলেননি। তবে রোহনপ্রীত প্রথমে বিয়ের জন্য রাজি ছিলেন না তার বয়সের জন্য। মাত্র ২৫ বছর বয়সে তিনি কীভাবে বিয়ে করবেন বলে প্রশ্ন করেন। যার উত্তরে নেহা স্পষ্ট জানিয়ে দেন, রোহন যদি বিয়েতে রাজি না হন, তাহলে যেন তিনি গায়িকার জন্য অপেক্ষা না করেন। নেহার উত্তর শুনে এরপর চটপট তাকে বিয়ের প্রস্তাব দিয়ে, তার সঙ্গে গাঁটছাড়া বাঁধেন রোহনপ্রীত সিং।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














