(নড়াইল জেলা) প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে কৃষক শাফিউর রহমান শাফি মোল্যা (৩৫) হত্যা মামলার ২১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ উপলক্ষ্যে শনিবার (১৬ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) সাংবাদিকদের জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৩ মার্চ সন্ধ্যা ৭টার দিকে কামাল প্রতাপ বাজারে চায়ের দোকানের সামনে শাফিউর রহমান শাফিকে কুপিয়ে এবং মারপিট করে হত্যা করা হয়। এ ঘটনায় শাফিউরের ভাই সোহাগ বাদি হয়ে এজাহারনামীয় ২৯ এবং অজ্ঞাতনামা ৭-৮জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। এরপর পুলিশি অভিযান ও তৎপরতার কারণে আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। এ পরিস্থিতিতে আসামিরা পালিয়ে না থেকে শনিবার বেলা ১১টার দিকে এসপি অফিস এলাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের হেফাজতে আসেন। পরে তাদের গ্রেফতার করা হয়। এ মামলার প্রধান আসামি মল্লিক সাইফুজ্জামানসহ (৫৮) ২১জনকে আদালতে প্রেরণ করা হয়। সদর থানার ওসি ইলিয়াস হোসেন (পিপিএম) জানান, এজাহারনামীয় ২৯ আসামির মধ্যে ২১ জনকে গ্রেফতার করা হলেও বাকি আটজন পলাতক রয়েছে।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














