(নড়াইল জেলা) প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মালিহাট গ্রামের হত দরিদ্র পরিবারের সন্তান প্রীতি বিশ্বাস অদম্য চেষ্টায় গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে। প্রীতির এ সাফল্যের জন্য স্কুলের শিক্ষক এবং পরিবারের ব্যাপক অবদান রয়েছে। প্রীতি একজন মেয়ে হয়েও লেখাপড়ার ফাঁকে ফাঁকে মাঠে ধানের চারা তোলা, ফসল নিড়ানো, পাটের আঁশ ছাড়ানোসহ ইত্যাদি শ্রমজীবী কাজে বাবা-মাকে সাহায্য করে থাকে। অর্থের অভাবে ভালো কোনো পোশাক পরতে পারেনি। ভালো পরিবেশও পায়নি। কোনো বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে স্পেশালভাবে প্রাইভেট পড়তে পারেনি। সবকিছু সামলিয়ে বাড়ি থেকে ১২ কিলোমিটার রাস্তা বাইসাইকেলে গিয়ে স্কুল করেছে। সে জানায়, বিদ্যালয়ের শিক্ষকরা ব্যাচে আমাকে ফ্রি পড়িয়েছেন। আমি ডাক্তার হতে চাই। এ জন্য ভালো কলেজে পড়ার দরকার। কিন্তু বাবা-মা অর্থের অভাবে স্থানীয় একটি কলেজে ভর্তি হবার কথা বলেছেন। শেষ পর্যন্ত অর্থের কাছে হয়তো বা হার মানতে হতে পারে।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














