জসিম উদ্দিন, শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের দু’বারের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুর (৭২) এবং শার্শা উপজেলার ১১ নং নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫০)’র করোনা (পজেটিভ) শনাক্ত হয়েছে। সোমবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে উপজেলায় মোট ৫ জনের আক্রান্তের রিপোর্ট আসে। তার মধ্যে উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু রয়েছেন বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী। করোনা আক্রান্তরা স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন এবং ওই সব বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান ডাক্তার ইউসুফ আলী। প্রসঙ্গত, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে তরুণ যুবক সিরাজুল হক মঞ্জু মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। ২০২০ সালে বঙ্গবন্ধুকন্যা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে কোভিড-১৯ মোকাবেলায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে স্থানীয় জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের পরামর্শে তিনি করোনাকালিন সময়ে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে উপজেলা বাসিকে সেবা দিয়ে আসছিলেন।
মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠান যুবদলের সদস্য সচিব রাসেল সরদারের...
এইচএসসি ও আলিমের ফলাফলে মনিরামপুরে মেয়েরা এগিয়ে…..
রাহাত আলী,মনিরামপুরঃ শিক্ষা, দীক্ষা আর মননশীলতার আলোয় প্রতিনিয়ত বদলে যাচ্ছে গ্রামীণ জনপদের চিত্র। ২০২৬ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফলে যশোরের...
বাঘারপাড়ায় পাসের হার ও জিপিএ-৫ এ শীর্ষে মির্জাপুর
পারভেজ আহম্মেদ, খাজুরা (যশোর) : এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলেও যশোরের বাঘারপাড়া উপজেলায় শীর্ষ স্থান ধরে রেখেছে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠান থেকে ২১১...
চুয়াডাঙ্গায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে সংস্কৃতিকর্মীদের...
বিএনপির কেন্দ্রীয় নেতা অপুর পূজা পরবর্তী মতবিনিময়
কেশবপুর ব্যুরো : কেশবপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ,পূজা উদযাপন ফ্রন্ট,ও হিন্দু সম্প্রদায়ের গণ্য মান্য ব্যক্তিবর্গের সাথে শারদীয় দূর্গাপূজা পরবর্তী মত বিনিময় সভা অনুষ্ঠিত...













