স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা তালা উপজেলার হাজরাকাটি মোহাম্মদিয়া (সঃ) দাখিল মাদরাসা নামে একটি নন এমপিও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় ঐ মাদরাসার ভারপ্রাপ্ত সুপার জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগসূত্রে জানাযায়, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে স্থানীয় কয়েকজন ধর্মীয় শিক্ষানুরাগীদের প্রচেষ্টায় ১৯৭৭ সালে হাজরাকাটি মোহাম্মদিয়া (সঃ) দাখিল মাদরাসা স্থাপিত হয়। মাদরাসাটি বাংলাদেশ শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন ধরে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে । সম্প্রতি করোনাকালীন সময়ে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় ঐ মাদরাসারটির শিক্ষা কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে যায়। মাদরাসা বন্ধকালীন সময়ে ইসলামী ফাউন্ডেশনের দারুল আরকাম এবতেদায়ী মাদরাসা নামের একটি প্রকল্প পরিচালনার জন্য স্থানীয় ইউপি সদস্য ও এজাজ আহম্মেদ হাজরাকাটি মোহাম্মদিয়া মাদরাসার ভারপ্রাপ্ত কাছ থেকে অফিস রুমের চাবি নেয়। এবং সেখানে তারা তাদের প্রকল্পে কার্যক্রম পরিচালনা করে আসছে । পরবর্তীতে মোহাম্মদিয়া (সঃ) মাদরাসা অফিসিয়াল কাজের জন্য অফিস রুমের চাবি চাইতে গেলে এবতেদায়ী মাদরাসা প্রধান শিক্ষক এজাজ আমম্মেদ ও ইউপি সদস্য আব্দুর রব চাবি দিতে অস্বীকার করে । এবিষয়ে হাজরাকাটি মোহাম্মদিয়া (সঃ) মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ জুলফিক্কার আলী গত ৬সেপ্টে¤র^ সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জেলা প্রশাসক উক্ত বিষয়টির সুষ্ঠ তদন্তের জন্য তালা উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দেন। এঘটনায় অভিযোগ করার কারণে স্থানীয় ইউপি ও এবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক এজাজ আহম্মেদের বিরুদ্ধে হাজরাকাটি মোহাম্মদিয়া (সঃ) মাদরাসার ভারপ্রাপ্ত সুপার জুলফিক্কার আলীকে হুমকি ও লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। এবিষয়ে ইউপি সদস্য আব্দুর রব তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন,মদ্রাসাটি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে বন্ধ আছে, মাদরাসা বন্ধকালীন সময়ে ইসলামী ফাউন্ডেশনের দারুল আরকাম এবতেদায়ী মাদরাসা নামের একটি প্রকল্পটি প্রায় ৪ বছর ধরে সুনামের সাথে পরিচালিত হচ্ছে। এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন জানান, মাদরাসার বিষয় নিয়ে তদন্ত চলছে।
জলবায়ু সংকটের মাশুল দিচ্ছে উপকূল, কয়রায় ক্ষতিপূরণের দাবি
কয়রা (খুলনা) প্রতিনিধি : বিশ্বনেতারা যখন তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আলোচনা করছেন, তখন জলবায়ু পরিবর্তনের ক্ষত বয়ে...
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের একটি দল। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার...
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।...
চুকনগর বদ্ধভূমি এলাকায় দলিত কৃষক ও নারীদের অংশ গ্রহণে খালি থালা মিছিল ও সমাবেশ...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি এই অভিযোগ তুলে রোববার (১৫...
সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
মাসুদ রানা,মোংলা : সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার...












