সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শনিবার বেলা ১১টায় উপজেলা ডিজিটাল কর্ণারে উক্ত চেক বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উক্ত চেক বিতরণ করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক রোকনুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান প্রমুখ। উক্ত চেক বিতরন অনুষ্ঠান থেকে এ সময় জানানো হয়, সাতক্ষীরা সদর উপজেলার ৯ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
জলবায়ু সংকটের মাশুল দিচ্ছে উপকূল, কয়রায় ক্ষতিপূরণের দাবি
কয়রা (খুলনা) প্রতিনিধি : বিশ্বনেতারা যখন তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আলোচনা করছেন, তখন জলবায়ু পরিবর্তনের ক্ষত বয়ে...
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের একটি দল। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার...
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।...
চুকনগর বদ্ধভূমি এলাকায় দলিত কৃষক ও নারীদের অংশ গ্রহণে খালি থালা মিছিল ও সমাবেশ...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি এই অভিযোগ তুলে রোববার (১৫...
সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
মাসুদ রানা,মোংলা : সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার...













