বিনোদন ডেস্ক : ‘নতুন গন্তব্যের পথে’- সম্প্রতি চিত্রনায়িকা সাদিয়া পারভীন পপির এমন একটি ফেসবুক পোস্ট বেশ কৌতূহল তৈরি করেছেন নেটিজেনদের মধ্যে। তার ভক্তরাও এ পোস্টের বিপরীতে নানা রকম মন্তব্য করছেন। কেউ কেউ, প্রেম কিংবা বিয়ের কোনো বিষয় ভেবে পপিকে শুভকামনা জানিয়েছেন। আবার কেউ কেউ বলছেন, নতুন কাজের খবর না তো! আরো নানা রকম মন্তব্যই পড়েছে পপির এই পোস্টের নিচে। মানবজমিনের পক্ষ থেকেও পপির কাছে জানতে চাওয়া হয় আসলে বিষয়টি কি? জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকা খানিক হেসে বলেন, নাথিং স্পেশাল। তেমন কিছু না। তারপরও, কোনো সিনেমার খবর? পপি বলেন, হ্যাঁ। ঠিকই ধরেছেন। নতুন একটি সিনেমা করতে যাচ্ছি। তবে এখনই বলতে চাই না। কিন্তু কেন? পপি উত্তরে বলেন, আসলে ভালো কিছু করতে গেলে অনেক বাধা চলে আসে। আমার অতীত অভিজ্ঞতা অন্তত তাই বলে। আমি এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। বেশ বড় ও ভালো আয়োজনে হতে যাচ্ছে ছবিটি। আপাতত এটুকুই খবর। শুটিং শুরুর আগে সবাইকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে। তবে এতটুকু বলবো, এখানে চমক থাকবে। আমার ভক্ত-দর্শকরাও দারুণ কিছু পেতে যাচ্ছেন। এদিকে পপি করোনার প্রথম কয়েক মাস তার গ্রামের বাড়িতে কাটিয়েছেন। সেখানে করোনা আক্রান্তও হয়েছিলেন। পরে সুস্থ হয়ে ঢাকায় ফিরেন। ফিরেই তিনি চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেন ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবি ‘ভালোবাসার প্রজাপ্রতি’। প্রেম, বাস্তবতা ও করোনাকালে আমাদের ফ্রন্টলাইনের যোদ্ধাদের নিয়ে এই ছবির গল্প। এটি যৌথভাবে পরিচালনা করছেন রাজু আলীম ও মাসুমা তানি। এরইমধ্যে ছবির অনেকখানি কাজ শেষ হয়েছে। পপি বলেন, কাজ শেষে এখন বিরতি চলছে। সামনের সপ্তাহ থেকে আবার শুটিং শুরু হবে। আশা করছি খুব পরিচ্ছন্ন ও ভালো একটি ছবি পাবেন তিনি। এখন চলচ্চিত্রের অবস্থা নিয়ে পপি বলেন, সিনেমার অবস্থা একদমই ভালো না। করোনার কারণে দর্শক উপস্থিতিও কম হলগুলোতে। এমন অবস্থায় চলচ্চিত্র শিল্পের টিকে থাকাটাই এখন চ্যালেঞ্জের বিষয়। তবে অবশ্যই ভালো ভালো কাজের মাধ্যমে চেষ্টা চালিয়ে যেতে হবে।
মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠান যুবদলের সদস্য সচিব রাসেল সরদারের...
এইচএসসি ও আলিমের ফলাফলে মনিরামপুরে মেয়েরা এগিয়ে…..
রাহাত আলী,মনিরামপুরঃ শিক্ষা, দীক্ষা আর মননশীলতার আলোয় প্রতিনিয়ত বদলে যাচ্ছে গ্রামীণ জনপদের চিত্র। ২০২৬ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফলে যশোরের...
বাঘারপাড়ায় পাসের হার ও জিপিএ-৫ এ শীর্ষে মির্জাপুর
পারভেজ আহম্মেদ, খাজুরা (যশোর) : এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলেও যশোরের বাঘারপাড়া উপজেলায় শীর্ষ স্থান ধরে রেখেছে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠান থেকে ২১১...
চুয়াডাঙ্গায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে সংস্কৃতিকর্মীদের...
বিএনপির কেন্দ্রীয় নেতা অপুর পূজা পরবর্তী মতবিনিময়
কেশবপুর ব্যুরো : কেশবপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ,পূজা উদযাপন ফ্রন্ট,ও হিন্দু সম্প্রদায়ের গণ্য মান্য ব্যক্তিবর্গের সাথে শারদীয় দূর্গাপূজা পরবর্তী মত বিনিময় সভা অনুষ্ঠিত...













