সাতীরা প্রতিনিধি ঃ ভারতে পাচারকালে সাতীরার সীমান্ত এলাকা থেকে ৭৪ লাখ ৫৮ হাজার ৩২৫ টাকা মূল্যের ১০ হাজার ৭৪৯টি ইউএসএ এক্সপ্রেস রিচার্জ কার্ড জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে, এসময় বিজিবি কোন পাচারকারীকে আটক করতে সক্ষম হননি। শুক্রবার দুপুুরে বিজিবি সাতীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ভারতে ইউএসএ এক্সপ্রেস রিচার্জ কার্ডের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিওপি’র টহল কমান্ডার হাবিলদার সৈয়দ রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল রাতে সেখানকার শ্মশান পোস্ট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ হতে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৭৪৯টি ইউএসএ এক্সপ্রেস রিচার্জ কার্ড জব্দ করা হয়। যার মূল্য ৭৪ লাখ ৫৮ হাজার ৩২৫ টাকা। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটিলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...













