এমএ সাজেদ,কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় বাড়ির আঙিনায় বন্ধুদের সাথে খেলতে গিয়ে ঢেউটিনের আঘাতে পায়ের শিরা (রগ) কেটে যাওয়া শিশু হুসাইনের চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়ালেন কলারোয়ার কাদপুর গ্রামের কৃতি সন্তান অথৈ ইন্টারন্যাশনাল’র সত্ত্বাধিকারী ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান। মঙ্গলবার কলারোয়া প্রেসকাবের অস্থায়ী কার্যালয়ে হুসাইনের পিতা শফিকুল ইসলামের হাতে মশিউর রহমানের দেওয়া আর্থিক সহায়তার নগদ অর্থ তুলে দেন প্রেসকাব নেতৃবৃন্দ। উল্লেখ্য, শিশুটির পায়ের অস্ত্রোপচার করাতে পারলেও অর্থাভাবে ওষুধ কিনতে না পারা পরিবারটির অসহায়ত্ব ও শিশুটির সুচিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর অনেকেই সহায়তার হাত বাড়িয়েছেন। কলারোয়া প্রেসকাবে সহায়তা প্রদানকালে মশিউর রহমানের ভাই প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, হুসাইন সুস্থ না হওয়া পর্যন্ত তার পাশে আমরা থাকতে চাই। কলারোয়া প্রেসকাব আয়োজিত এ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন প্রেসকাবের সভাপতি শিক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্য এম এ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, প্রচার সম্পাদক আকবর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, সাংবাদিক ফারুক রাজ প্রমুখ। এর আগে শিশু হুসাইনের পাশে সহায়তার হাত বাড়িয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। আরও সহায়তা দিয়েছে কলারোয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বন্ধু’। শিশুর পিতা ব্রজবাকসা গ্রামের শফিকুল ইসলাম এ সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ ও সকলের কাছে ছেলের জন্য দোয়া কামনা করেছেন। প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর শিশু হুসাইনের এই অনাকাঙ্তি দুর্ঘটনাটি ঘটে।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...













