মোংলা প্রতিনিধি : বনরক্ষী স্বামি ও তার সহযোগীদের হামলায় মারাত্মক জখম হয়ে এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে গৃহবধু আনোয়ারা বেগম। আহত গৃহবধূ তার স্বামীর দীর্ঘদিনের নির্যাতনের প্রতিবাদ করে বিচারের দাবি জানালে স্বামী ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন। সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসের কাছাকাছি এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ আহত গৃহবধূকে উদ্ধার করে মোংলায় তার বাড়িতে পাঠিয়ে দিওয়ার পর চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভ’ক্তভোগী গৃহবধূ ও তার স্বজনরা জানায়, পূর্ব সুন্দরবন বিভাগের দুবলা জেলে পল্লীতে বর্তমানে কর্মরত বনরক্ষী (বিএম) আবু হানিফ মাতুব্বরের (৫০) এর সাথে মোংলার আণ্ধারিয়া গ্রামের ওই গৃগবধূর সাথে কয়েক মাস আগে বিয়ে হয়। বিয়ের পরে তারা শরণখোলা ও মোংলায় বাসা ভাড়া করে সংসার করলেও সম্প্রতি স্বামি হানিফ ওই গৃহবধূর উপর যৌতুক দাবিসহ নানা অজুহাতে নির্য়াতন চালাতে থাকে। এক পর্যায়ে এ নিয়ে গুহবধূ আনোয়ারা তার স্বামির বিরুদ্ধে সুন্দরবন বিভাগের উর্ধতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দেয়। এ অভিযোগের বিষয়ে শুনানীর জন্য বন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিসে সোমবার সকালে ডাকা হয়। কিন্তু শেষ পর্যন্ত শুনানী পিছিয়ে দেয়ায় গৃহবধূ মোংলায় ফিরে আসার পথিমধ্যে বনরক্ষী স্বামি ও তার সহযোগীরা ওই গৃহবধূর উপর হামলা ও মারপিট চালিয়ে গুরুতর জখম করে। পরে খবর পেয়ে শরণখোলা তানা পুলিশ ওই গৃহবধূ উদ্ধার করে মোংলায় ফিরে যাবার ব্যবস্থা করে। এ ঘটনায় শরণখোলা থানায় গৃহবধূর পক্ষ থেকে একটি অভিযোগ দেয়া হয়েছে।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...













