স্টাফ রিপোর্টারঃ মাগুরার শালিখা উপজেলার স্বর্ণপাঠাগারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা পদকে ভূষিত করা হয়েছে “দৈনিক যুগান্তর” পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক আবু বাসার আখন্দ ও শালিখা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শহিদুজ্জামান চাঁদকে৷ সোমবার বিকালে উপজেেলার সেওজগাতী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে স্বর্ণপাঠাগার পদক প্রদান অনুষ্ঠান উপলক্ষে তাদেরকে এ সম্মাননা প্রদান করা হয়। আবু বাসার আখন্দ, উন্নয়ন সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ও শহিদুজ্জামান চাঁদ, মাদক প্রতিরোধ বিশেষ অবদান রাখায় এ সম্মাননায় ভূষিত করা হয়েছে। শ্রী ইন্দ্রনীল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. মনিরুজ্জামান সহকারি গ্রন্থগারিক গণগ্রন্থগার৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ ওহিদুজ্জামান প্রতিষ্ঠাতা ডাঃ আবুল কাসেম ফাউন্ডেশন মাগুরা, মো. বাহারুল ইসলাম প্রেসক্লাব শালিখার সভাপতি ও সভাপতি মাগুরা জেলা শিক্ষক সমিতি, মো. সবুর মুসল্লী সদস্য জেলা পরিষদ, মো. মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক তালখড়ি ইউনিয়ন আওয়ামীলীগ৷ আরো উপস্থিত ছিলেন মজনু মিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি৷ এছাড়াও উক্ত অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন স্বর্ণ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এবং প্রেসক্লাব শালিখার সিনিয়র সহ-সভাপতি স্বপন বিশ্বাস৷
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














