পাইকগাছা প্রতিনিধি ॥ ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড মৃত্যু দাবী চেক হস্তান্তর ও দোয়া অনুষ্ঠান পাইকগাছা জোনাল ইনচার্জ এস এম আবুল হাসেম সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাইকগাছা জোনাল অফিসে চেক হস্তান্তর ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর। প্রধান আলোচক ছিলেন কোম্পানীর ইভিপি ও ইনচার্জ খুলনা ডিভিশন মোস্তফা জামান হামিদী স্বাধীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা থানার ওসি তদন্ত আশরাফুল আলম, ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার সিনিয়র অফিসার হাফিজুর রহমান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, পাইকগাছা প্রেসকাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক এস,এম, আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক আলাউদ্দীন রাজা, পাইকগাছা জোন (সাবী) ইনচার্জ শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, সদর সাংগঠনিক ইনচার্জ জি এম গোলাম সরোয়ার, কয়রা অফিস ইনচার্জ গাউসুল আজম, অফিস ইনচার্জ মোস্তাফিজুর রহমান, বাঁকা অফিস ইনচার্জ শেখ জুবায়ের হোসেন, মাওঃ আব্দুর রকিব, আনিছুর রহমান, হাফেজ শাহাদাত হোসেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেয়র সেলিম জাহাঙ্গীর মৃত্যু আশুরা বেগমের স্বামী শেখ সাজ্জাদ আলীর নিকট মৃত্যু দাবী চেক হস্তান্তর করেন।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














