প্রেসবিজ্ঞপ্তি : আগামী ১২ মার্চ মাগুরা কল্যাণ ফোরাম, যশোর’র উদ্যোগে বাহাদুরপুর জেস গার্ডেনে মাগুরা মিলন মেলা ২০২১ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ দিনু আহমেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব মোঃ মোহন মিয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর ড. মোঃ আহসান হাবীব, শান্তিরাম বিশ^াস, এড. সেতারা খাতুন, প্রকৌশলী কামাল হোসেন, সাইদুর রহমান, আব্দুস সবুর, সাংবাদিক দেওয়ান মোর্শেদ আলম, নাট্যকর অশোক কুমার বিশ^াস, কামাল আহম্মেদ পিন্টু, ইমরুল হোসেন, শিমুল কুমার বিশ^াস প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ১২ মার্চ বাহাদুরপুর জেস গার্ডেনে মাগুরা মিলন মেলা ২০২১ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-সচিব কামরুল আরিফ ও উপ-সচিব হুসাইন শওকত। সংগঠনের সকল পর্যায়ের সদস্যদেরকে ৮ মার্চের মধ্যে ০১৭১১-১৪৩৬৬১ ও ০১৭১২-৮১৪১৯০ নম্বরে যোগাযোগ করে নির্ধারিত চাঁদা পরিশোধের আহবান জানানো হয়েছে।
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক...
খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
খুলনা ব্যুরো : খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন
কবিরকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর)
সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনের তার...
যশোরে জাতীয় যুব দিবস উদযাপন
যশোর প্রতিনিধি : র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রোববার সকালে যশোরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অধিদপ্তরের...
বাঘারপাড়া কলেজের মেহগনি গাছের ডাল কাটা হয়েছে বিধি মেনেই খেলার মাঠে ফুটবলসহ অন্যান্য খেলার...
যশোর অফিস : যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের খেলার মাঠে ফুটবলসহ অন্যান্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে মেহগনি গাছের ডালপালা কর্তন করা হয়েছে। কলেজের গভর্নিং বডির...
যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন
যশোর অফিস :যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব...













