ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ মর্গ হাউসে দীর্ঘদিন ধরেই মোমবাতি জালিয়ে লাশ কাটাছেড়া করা হতো। উপরে ঘুরতো না কোন সিলিং ফ্যান। পানির ট্যাপেও ছিল সমস্যা। লাশকাটা ঘরের এই হাল দেখে বিচলিত হয়ে পড়েন ঝিনাইদহ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ ও তার স্ত্রী মীর্জা রুনী আইরিন মূর্চ্ছনা। সমস্যা সমাধানে এগিয়ে আসেন এই দম্পত্তি। পিতা প্রয়াত ডাঃ নাসির উদ্দীন আহমেদের পথ অনুসরণ করে মঙ্গলবার তিনি নিজেই হাজির হন লাশ কাটা ঘরে। সেখানে তিনি নিজের মিস্ত্রি দিয়ে একটা আইপিএস, একটি সিলিং ফ্যান, এগজাস্ট ফ্যান, ৫টি এলইডি লাইট ও স্যানিটারি ফিটিংস সামগ্রী লাগিয়ে দেন। অথচ এই সমস্যা সমাধানে এগিয়ে আসার কথা ঝিনাইদহ সদর হাসপাতাল কর্তৃপরে। তথ্য নিয়ে জানা গেছে, ডাঃ জাহিদ আহমেদ ও তার স্ত্রী মীর্জা রুনী আইরিন মূর্চ্ছনা প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করেন। বিশেষ বিশেষ দিবসে হতদরিদ্র ও গরীব মানুষের মধ্যে খাবার, কম্বল, নগদ অর্থ ও কাপড় বিতরণ করেন। এছাড়া বিভিন্ন গ্রামে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা উন্নয়নে বিশেষ অবদান রেখে যাচ্ছেন।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...













