চুকনগর (খুলনা) প্রতিনিধি ॥ ডুমুরিয়ার চুকনগর এলাকায় সরকারি রাস্তার গাছ কাটার হিড়ক চলছে। দীর্ঘদিন যাবৎ এমন অবস্থার সৃষ্টি হলেও যেন বিষয়টি দেখার কেউ নেই! প্রশাসনের চোখ ফাকি দিয়ে সরকারি রাস্তার গাছ কেটে সাবাড় করে দিচ্ছেন এলাকার কিছু স্বার্থান্বেষী মহল। এমন অভিমত ব্যক্ত করেন, স্থানীয সাধারণ মানুষ। ফলে একদিকে সরকারের রাজস্ব ফাঁকি, অপর দিকে বন উজাড়ের কারণে পরিবেশের মারাত্বক তি সাধিত হচ্ছে। আর রাতারাতি কাটা ওই গাছের গুড়ে গুলো সরিয়ে নেয়া হচ্ছে অন্যাত্রে। গত মঙ্গলবার উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের মাগুরাঘোনা গ্রামের হিয়ারিং বোন সরকারি রাস্তার পাশ থেকে ৩ শিরিশ গাছ কর্তনের অভিযোগ উঠেছে। স্থায়ীয় সুত্রে জানা গেছে, মাগুরাঘোনা গ্রামের মৃত, রওশন মোড়লের ছেলে রবিউল ইসলাম মোড়ল @ বুড়ো তার বাড়ির অদুরে সরকারি রাস্তার পাশ থেকে বড়-ছোট ৩ টি শিশির গাছ বিক্রি করেন, ১৪ হাজার টাকায়। চুকনগর বাজারের জনৈক এক কাঠের ব্যাবসায়ি উক্ত গাছ খরিদ করেন। এক পর্যায়ে গাছ গুলো কাটা-কাটি করতে থাকেন কয়েক জন শ্রমিক। এমন খবর উপজেলা প্রশাসন জানতে পেরে স্থানীয় তহসিল অফিসের অফিস সহায়ক রেজাউল করিম মন্টু এবং মাগুরাঘোনা বিট পুলিশের সহকারী ইনচার্জ এএসআই সোহেল আহম্মেদ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়। কিন্তু গতকাল বুধবার সকালে যথারীতি ওই গাছ কর্তন কাজ চলছে এমন খবর পেয়ে উপজেলা প্রশাসের নির্দেশে বয়ারসিং তহসিল অফিস কর্তৃপ কাটা গাছের গুড়ে গুলো আটক করে হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন, তহসিলদার মোহাম্মদ ইমাম হোসেন। এ প্রসংঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ বলেন, বিষয়টি সার্ভেয়ার দ্বারা পরিমাপ করা হবে এবং সে অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














