কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার ॥ শনিবার (২৬ জুন) সকালে তালা শিশুতীর্থ স্কুলে ইউনিয়ন পরিষদ প্রতিনিধি বর্গের সাথে খাসজমি ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ এর ‘আমার’ আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জমাদ্দার। আমার প্রকল্পের এমএন্ডই অফিসার মোঃ মুস্তাফিজুর রহমানের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। উত্তরণ আমার প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ মেসবাউর রহমান এ সময় উপস্থিত ছিলেন। কর্মশালায় তালা ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য-সদস্যাবৃন্দরা অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় ‘আমার’ প্রকল্পের পরিচিতিসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও অর্থনৈতিক উন্নয়নে খাসজমি/জলমহল ভূমিহীনদের মধ্যে বিতরণের লক্ষ্য ও উদ্দেশ্য, ভূমিহীন চিহ্নিতকরণ ও সনদপত্র প্রদান, উপজেলা কৃষি খাসজমি বন্দোবস্ত কমিটির কার্যপরিধি এবং ভূমিহীনদের খাসজমি প্রাপ্তিতে ইউনিয়ন পরিষদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...















