চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় ভ্রাম্যমান আদালতে ৯ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ১১ টার মধ্যে শহরের যশোর বাসস্ট্যান্ডের একটি মার্কেটে অভিযান চালিয়ে ৬ ইলেক্ট্রনিক্স (মোবাইল ফোন ও ফ্যান) দোকানীকে সাড়ে ৭ হাজার এবং তার আগে শহরের দুই জুয়েলারী ব্যবসায়ী ও এক ইলেক্ট্রনিক্স দোকানীকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনমুল হক এই আদালত পরিচালনা করেন। এসময় ক্যাপ্টেন তালহার নেতৃত্বে একপ্লাটুন সেনা সদস্য, নায়েক সুবেদার কবির হাসেনের নেতৃত্বে বিজিবি একটি দল, চৌগাছা থানার উপ-পরিদর্শক বিপ্লবের নেতৃত্বে পুলিশ সদস্যরা তার সাথে ছিলেন। ভ্রাম্যমান আদালতে চৌগাছা বাজারের রাসেল ইলেক্ট্রনিক্সের রাসেল ও সাবিহা ইলেক্ট্রনিক্সের আব্দুর রাজ্জাককে ২ হাজার টাকা করে, বি মজুমদার জুয়েলার্সের বাব, রাজু জুয়েলার্সের ওলিয়ার, স্কয়ার ইলেক্ট্রনিক্সের প্রনয় কুমার ভদ্র, অন্তর টেলিকমের সোহাগ, হালিমা টেলিকমের আফিল উদ্দিন, এম মোবাইল এন্ড কম্পিউটার্সের টিটুকে ১ হাজার টাকা করে এবং সোহেল মোবাইল সার্ভিসিংয়ের সোহেল রানা জিকোকে ৫ শ টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে বি. মজুমদার জুয়েলার্স ও সাবিহা ইলেক্ট্রনিক্সকে ২য় পর্যায়ের লকডাউনেই ২য় বারের মত জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক বলেন, বিধিনিষেধ মানতে ব্যবসায়ীদের পাশাপাশি ব্যবসায়ী নেতৃবৃন্দকে বারবার অনুরোধ করছি। বিধিনিষেধ কার্যকর করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন সংক্রমন বৃদ্ধি রোধে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তিনি আরও বলেন একবার জরিমানা করা হলেও কেউকেউ আবারো দোকান খুলে ব্যবসা করছেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














