স্টাফ রিপোর্টার ॥ যশোরে ফারহানা আক্তার বন্যা (২৮)নামে দুই সন্তানের জননীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইমরান শেখের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ভোর রাতে যশোর শহরের পূর্ববান্দীপাড়া সরদার পাড়ায়। কোতয়ালী থানার ওসি তাইজুল ইসলাম বলছেন এটা রহস্যজন মৃত্যু। নিহত বন্যা বারান্দী সরদার পাড়ার মৃত হাসেম শেখের ছেলে ইমরান শেখের স্ত্রী। বন্যা একই এলাকার ইবাদ খানের মেয়ে। নিহতের বোন আবেদা আকতার বাধন বলেন, আমার বোনের সাথে ইমরানের প্রায়ই পারিবারিক কলহ গেলে থাকত। গতরাতে বন্যাকে তার স্বামী বালিশ চাপা দিয়ে হতা করেছে। নিহতের ছেলে উৎস (১০) জানায়, গতরাতে মা বাবাকে বলেন আমার গহনাগুলি দাও। বাবা দিতে চায়নি। এ নিয়ে বাবা-মার সাথে ঝগড়া হয়। রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। সকাল বেলা দেখি মায়ের মৃতদেহ পড়ে আছে। মুখের ওপর বালিশ দেওয়া। মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। আমি আর আমার ছোট বোন উনাইজা ঘরের ভেতর কিন্তু বাইরে থেকে দরজা দেওয়া। আমি চিৎকার দিলে পরিবারের লোকজন দরজা খুলে আমাকে ও বোনকে বের করে। নিহতের মামা নবিরুল ইসলাম নবী বলেন, ইমরান ইয়াবা সেবন এবং বিক্রি করত । বর্তমানে করিম গ্রুপের গাড়ি চালক। জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মোঃ তাজুল ইসলাম বলেন, এটা হত্যা নাকি আত্মহত্যা এই মুহুর্তে বলা যাচ্ছেনা। তবে এটা যে রহস্যজনক মৃত্যু সেটা নিশ্চিত। আমি নিজেই ঘটনাস্থলে যাচ্ছি। তবে যতটুকু জেনেছি লাশের পাশে বিষের আলামত পাওয়া গেছে। এক প্রশ্নে জবাবে ওসি বলেন, কেউ বালিশ চাপা দিয়ে হত্যা করলে বালিশ তো লাশের মুখের ওপর রেখে যাওয়ার কথা নয়। বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের ময়না তদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













