সংবাদবিজ্ঞপ্তি: যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে যশোরে স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ জোহার যশোর অন্ধ সংস্থা পরিচালিত অন্ধ হাফেজিয়া মাদরাসা লিল্লাহ বোডিং ও এতিমখানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যুগান্তর স্বজন সমাবেশ যশোর জেলা শাখার উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রয়াত বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মুক্তার আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়, যুগান্তর স্বজন সমাবেশ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন, দৈনিক যুগান্তর যশোর ব্যুরোর ফটোগ্রাফার হাসফিকুর রহমান পরাগ, যশোর অন্ধ সংস্থার সভাপতি ইদ্রিস আলী, সাবেক সভাপতি নজির আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য রেজাউল ইসলাম, হুমায়ুন কবীরসহ অন্তত ৪০জন সদস্য।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...













