জাহিদ হাসান,ঝিনাইদহ-: আব্দুল্লাহ আল মাসুম। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের ১০ নং হরিশংকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ঝিনাইদহ জেলা যুবলীগের নেতা। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে ছিলেন সিএইচসিপি।ট্রেনিং নিয়ে নিজ ইউনিয়নে করোনার লক্ষণ থাকা ব্যক্তিদের করোনার পরীক্ষার নমুনা নিজেই সংগ্রহে নেমেছেন। চেয়ারম্যান মাসুম নিজ ইউনিয়নের সংক্রমণের ঝুঁকিতে থাকা ও লক্ষণ আছে এমন ব্যক্তিদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করার জন্য গঠন করেছেন একটি টিম। নিজেই নেতৃত্ব দিচ্ছেন সেই টিমের। নিজে একজন স্বাস্থ্য কর্মী হওয়ার সুবাদে সাহসিকতার সাথেই নিজেই ব্যক্তিদের থেকে নমুনা সংগ্রহ করছেন। ১৩ জুলাই থেকে তিনি এই নমুনা পরীক্ষা শুরু করেছেন। ঝিনাইদহ জেলাতে করোনার সংক্রমণ অতি আকার ধারণ করেছে। নিজেরা সচেতন না হলে ও প্রান্তিক পর্যায় থেকে উদ্যোগ নেওয়া না হলে সরকারের স্বাস্থ্য বিভাগের পক্ষে এই জেলায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। সেই কারণে নিজের ইউনিয়নের মানুষদের নিরাপদ রাখতে নিজেই শুরু করেছেন এই কাজ। আব্দুল্লাহ আল মাসুম পরানপুর গ্রামের মৃত আবু ইস্তাকান্দার বাবু ডাক্তারের ছেলে। ২০১৬ সালের ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হন। আব্দুল্লাহ আল মাসুম জানান, আমি সিভিল সার্জনের কাছে এই প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন করি। ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটের কাছে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে মঙ্গলবার থেকে আমার ইউনিয়নের সন্দেহাভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে ঝিনাইদহ করোনা ইউনিটের কাছে জমা দিচ্ছি। করোনা এখন গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত ব্যক্তিদের আলাদা রাখা ও প্রাথমিক অবস্থায় চিহ্নিত করা গেলে অন্য মানুষদের নিরাপদ রাখা সম্ভব হবে। হরিশংকরপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান শিকদার,ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শাহীন সিরাজ ও সদর হাসপাতালের করোনা ইউনিটের কর্মীদের মাধ্যমে এই টিম পরিচালিত হচ্ছে।
কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন হত্যা, পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক
যশোর অফিস : যশোরের কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় পল্লিচিকিৎসকসহ দুজনকে আটক করা...
যশোরে কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে আটক ২
যশোর অফিস : যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে জেলা...
এসএমই ফাউন্ডেশনের ঢাকায় জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো সম্মাননা পেলেন খুলনা...
কাগজ সংবাদ : এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় জাতীয়
এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো
সম্মাননা পেলেন খুলনা বিভাগের যশোরের মরিয়ম
নার্গিসকে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি...
যশোরে খাটুরা বাওড় দখলের অভিযোগে মৎস্যচাষিদের মানববন্ধন, জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি
যশোরের মণিরামপুর উপজেলার খাটুরা বাওড় জোরপূর্বক দখল, মাছ আহরণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন করেছেন খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতির সদস্যরা। পরে বাওড়টি দখলমুক্ত...
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...














