শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগর উপজেলার বাদঘাটা সৎসঙ্গ মন্দির চত্ত্বর দখলের অভিযোগ উঠেছে। মন্দির কর্তৃপক্ষ জানায় কোভিড-১৯ প্রতিরোধে লকডাউন থাকায় কেউ মন্দিরে না থাকার সুযোগে এলাকার পরসম্পদ লোভী দুর্বৃত্ত বাধঘাটা গ্রামের মল্লিক চাঁদ মন্ডলের পুত্র নিমাই চন্দ্র মন্ডল, গৌর চন্দ্র মন্ডল ও তাদের কয়েক সহযোগী গতকাল বিকাল ৬ টায় সৎসঙ্গ মন্দির চত্ত্বর দখল করার লক্ষ্যে ঘেরা বেড়া দিতে থাকে। এসময় মন্দির কমিটির ব্যক্তিবর্গ ঘটনাস্থলে যেয়ে বাধা দিয়ে দখলকারীরা বিভিন্ন ভয়ভিতি ও হুমকি দেয়। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মন্দির কর্তৃপক্ষের দেবিরঞ্জন শ্যামনগর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে দখলকারীরা পালিয়ে যায়। মন্দির কমিটির ব্যক্তিবর্গের পক্ষ থেকে পুলিশের নিকট দাবি এরকম ঘটনা যেন আর না ঘটে।
নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
ডি এইচ দিলসান : নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ...
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি...
ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট...
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক।...
স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান...
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তি ১০৪ গুণীজন ও ২০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক...












