বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রী : সাংসদ-বাবু

0
352

শেখ সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও মহিলাদের কর্মসংস্থানের ল্েয সেলাই মেশিন বিতরণ সহ নানাবিধ কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়। রবিবার (৮ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এসময় তিনি বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব কেবল বঙ্গবন্ধুর সহধর্মিনীই নন, বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রী। তিনি আরও বলেন, বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদেেপ তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। ছায়ার মত অনুসরন করেছেন প্রানপ্রিয় স্বামী বঙ্গবন্ধুর আদর্শকে। এই আদর্শ বাস্তবায়নের জন্য অবদান রেখেছেন।এসময় বক্তারা মহীয়সী নারী বঙ্গমাতার গৌরবময় কর্মজীবনের উপর আলোচনা করেন। আলোচনা সভা শেষে দিবসটিকে স্মরণ করে ছাত্রলীগের উদ্যোগে সংসদ সদস্য আখতারুজ্জামান বাবুর উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করা হয়।
পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে প্রশিন প্রাপ্ত ৬ জন দুঃস্থ ও অসহায় নারীকে কর্মসংস্থান সৃষ্টির লে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা,কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খাতুন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন,আজিজুল হাকিম,বাইজিদ হোসেন,জাকারিয়া হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু,সাধারন সম্পাদক আমিনুল হক বাদল প্রমূখ।
এর আগে সকাল ১১ টায় কয়রা উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মহসিন রেজার সভাপতিত্বে সাধারন সম্পাদক বিজয় কুমার সরদারের পরিচালনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্ম বার্ষিকি উপলে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ এ কে ফজলুল হক, মাস্টার খগেন্দ্রনাথ মন্ডল,সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা অধ্যা আদ্রিশ আদিত্য মন্ডল, মাস্টার খয়রুল আলম, এস এম আব্দুস সামাদ গাজী, এস এম জিয়াদ আলী, নির্মল দাষ,যুবলীগ নেতা ও মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু,যুবলীগ নেতা ইমদাদুল হক টিটু, এ্যাডঃ আরাফাত হোসেন, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারন সম্পাদক আমিনুল হক বাদল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here