যশোরে দুর্ঘটনার কবলে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলন

0
414

স্টাফ রিপোর্টার : যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মিলন দুর্ঘটনায় পড়ে সামান্য আহত হয়েছেন। রোববার বেলা সোয়া ১১টার দিকে তিনি ব্যক্তিগত কারসহ রাস্তার পাশে ডোবায় পড়ে যান। তার বাড়ি মণিরামপুরের চালুয়াহাটি ইউনিয়নের রামনাথপুর গ্রামে। বসবাস করেন যশোর শহরের ঘোপ এলাকায়। শহিদুল ইসলাম মিলন বলেন, ‘বেলা ১১টার দিকে ব্যক্তিগত কারে চড়ে এলাকা থেকে যশোর শহরের উদ্দেশে যাচ্ছিলাম। পথে মনিরামপুর গৌরিপুর গ্রামে কারটি উল্টে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। ডুবন্ত অবস্থায় দরজা খুলে আমি অত অবস্থায় বেরিয়ে আসতে সম হই।’ ‘পাকা রাস্তা সরু হওয়ায় চাকা পিছলে পড়ে গেছি। আল্লাহর রহমতে সুস্থ আছি, বলে জানালেন মিলন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here