সাইফুল ইসলাম,মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)এর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম বিজিবিএম(বার) বুধবার দিনব্যাপী ৫৮ বিজিবি’র ব্যাটালিয়ন সদর সহ মহেশপুর সীমান্ত পরিদর্শন করেন। ৫৮ বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার সকালে হেলিকপ্টার যোগে মহাপরিচালক ৫৮ বিজিবির ব্যাটালিয়নে আসেন। এ সময় তিনি বিজিবি’র বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষন ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি মহেশপুর সীমান্তের পোলিয়ানপুর বিওপিতে বিজিবি’র সকল স্তরের সদস্যদের সাথে কুশলাদি ও মতবিনিময় করেন এবং সৈনিকদের সাথে মধ্যহৃভোজে অংশ নেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক বেনজীর আহম্মেদ, বিজিবিএমএস,অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান,এনডিসিপিএসসি,যশোর রিজিয়ন কমান্ডার কর্ণেল মহিউদ্দিন মোঃ জাভেদ, কুষ্টিয়া সেক্টর কমান্ডার লেঃ কর্ণেল আরেফুর রহমান এসপিপি, ৫৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল আহসান সহ অন্যান্য অফিসারগন। পরিদর্শনকালে তিনি মহেশপুর সীমান্তের বিভিন্ন বিষয়ে খোজ-খবর নেন। রাস্তাঘাটসহ বিজিবি’র টহলের নানা বিষয়ে অবগত হন। কর্মব্যস্ত দিন পার করে বিকালে তিনি মহেশপুর ত্যাগ করেন।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...













