শ্যামনগর ব্যুরোঃ শ্যামনগরের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা পেল ই-লার্নিং সুবিধা। স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ারস অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশের (ভাব, বাংলাদেশ) উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগরের তিনটি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ই-লার্নিং প্রোগ্রামে ট্যাব বিতরণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ই-লার্নিং প্রোগ্রামের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভাব বাংলাদেশের ই-লার্নিং প্রোগ্রামের আওতায় কাঁঠালবাড়িয়া এ জি মাধ্যমিক বিদ্যালয়, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় ও রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে লার্নিং কনটেন্ট, মনিটরিং সিস্টেমসহ ৩২টি ট্যাব বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহীদুল্লাহ, ভাব বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর এম এ আলিম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন কাঁঠালবাড়িয়া এ জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান ও হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এ বি এম লুৎফুল আলম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোস্তফা কামাল ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আবদুল আলিম প্রমুখ।ভাব বাংলাদেশের দেওয়া ট্যাব শিক্ষার্থীরা শুধু পড়াশোনার কাজে ব্যবহার করতে পারবে। এই ট্যাবে ফেসবুক, মেসেঞ্জার ও ইউটিউব ব্যবহার করা যাবে না। সংস্থাটি পাইলট প্রকল্প হিসেবে দেশের ৫টি জেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয়ে ই-লার্নিং প্রোগ্রাম শুরু করেছে।ই-লার্নিং প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের নতুন মাত্রা যোগ হওয়ায় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজ
যশোর অফিস : যশোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ভোর পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো...
খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
যশোর অফিস : খুলনার বিশেষায়িত হাসপাতাল থেকে চুরি হওয়া একটি কালো রঙের নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার...
যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাঁধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ
যশোর অফিস : পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে যশোরে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২...
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল
যশোর অফিস : যশোর শহরের বকুলতলা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তদের অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখা।
সোমবার (২...
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক...













