সাইফুল ইসলাম,মহেশপুর(ঝিনাইদহ)থেকে ঃ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের মহেশপুরের খালিশপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সরকারী বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রী কলেজের উদ্যোগে কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যাপক রফি উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,ঝিনাইদহ ৩ আসনে সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ,উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, মহেশপুর সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার,বীর মুক্তিযোদ্ধা মিকাইল হোসেন প্রমুখ। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজের ইমাম নুরুল ইসলাম। এর আগে অতিথিরা বীরশ্রেষ্ঠের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমান ১৯৭১ সালের এই দিনে(২৮ অক্টোবর) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খর্দ্দ খালিশপুর গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি ছিলেন আক্কাস আলী ও কায়েদুননেসার জৈষ্ঠ পুত্র।
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক...
খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
খুলনা ব্যুরো : খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন
কবিরকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর)
সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনের তার...
যশোরে জাতীয় যুব দিবস উদযাপন
যশোর প্রতিনিধি : র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রোববার সকালে যশোরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অধিদপ্তরের...
বাঘারপাড়া কলেজের মেহগনি গাছের ডাল কাটা হয়েছে বিধি মেনেই খেলার মাঠে ফুটবলসহ অন্যান্য খেলার...
যশোর অফিস : যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের খেলার মাঠে ফুটবলসহ অন্যান্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে মেহগনি গাছের ডালপালা কর্তন করা হয়েছে। কলেজের গভর্নিং বডির...
যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন
যশোর অফিস :যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব...














