সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে নাশকতা মামলার আসামী আমির আলী কর্তৃক মিথ্যা ও জাল কাগজ পত্র তৈরী করে এক কৃষকের ভোগদখলীয় সম্পত্তি নিয়ে আদালতে মামলা দিয়ে তার নাম পত্তনে বাধা সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা প্রেসকাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এর প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন, উপজেলার নকিপুর মঠবাড়ী গ্রামের গোলাম গাজীর পুত্র ভুক্তভোগী কৃষক মহাসিন আলী গাজী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, শ্যামনগর উপজেলার মঠবাড়ী গৌরিপুর মৌজায় বিএস ৪০ খতিয়ানের মালিক জনৈক আব্দুল হামিদ। উক্ত আব্দুল হামিদের কাছ থেকে বিগত ২৯/০৩/২০১০ তারিখে ১২০৩ নং দলিলে ৪১ শতক জমি আমি খরিদ করিয়া সেখানে ভোগ দখল করে বসবাস করে আসছি। ওই একই মালিকের কাছ থেকে বিগত ১৯/০৩/২০১৩ তারিখে ১১৮০ নং দলিলে সাড়ে ১৬ শতক জমি একই এলাকার আমির আলীর নাবালিকা কন্যা জান্নাতুল ফেরদৌস খরিদ করে। তিনি বলেন, আমি হাল ১০৬ দাগে ২৯শতকসহ অন্যান্য দাগ মিলিয়ে ৪১ শতক জমি ভোগ দখল করে বসবাস করে আসছি। অথচ উক্ত আমির আলী মিথ্যা, জাল ও তঞ্চকী কাগজ পত্র তৈরী করে আদালতে মামলা দায়ের করে আমার সম্পত্তির মিউটেশন যাতে না করতে পারি সে জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছেন। এই আমির আলী ইতিপূর্বে বিভিন্ন কায়দায় হিন্দু ও মুসলিম অসহায় মানুষের জমি জাল ও তঞ্চকীভাবে ভোগ দখল করেছেন। এভাবে তিনি বর্তমানে ৩০/৩৫ বিঘা জমির মালিকও হয়েছেন। তিনি একজন জামাত-শিবিরের নাশকতা মামলার আসামী। যার শ্যামনগর থানার মামলা নং-জি,আর-২২০/১৮। তিনি আরো বলেন, আমির আলী গত ২৫ অক্টোবর সাতক্ষীরা প্রেসকাবে গিয়ে সাংবাদিকদের ভুল তথ্যদিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। যা সম্পুর্ণ মিথ্য, ভিত্তিহীন ও বানোয়াট। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় প্রকৃত সত্য ঘটনা তুলে ধরে সাংবাদিকদের নিউজ করার আহবান জানান। একই সাথে তিনি তার তার সম্পত্তি যাতে সঠিক ভাবে মিউটেশন করতে পারেন এবং উক্ত জাল আমিরের হাত থেকে যাতে পরিত্রান পেতে পারেন সে জন্য জেলা প্রশাসনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ
যশোর অফিস : যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল, সরকারবিরোধী স্লোগান এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে...
কেশবপুরে জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার ২, শারীরিক সম্পর্কের ঘটনাটি দেখে ফেলায় দম্পত্তিকে হত্যা
যশোর অফিস : শারীরিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় ও অন্যদের কাছে প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই হত্যা করা হয়েছে স্বামী ও স্ত্রীকে। ঘটনার পরে...
যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক
যশোর অফিস : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামে এক...
সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার
যশোর অফিস : বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের...
যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
যশোর অফিস : যশোরের পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব, অপরিচ্ছন্নতা ও একই ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা মাংস সংরক্ষণের...













