চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছা ও ঝিকরগাছা উপজেলায় ইউনয়িন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এরই মধ্যে সাংবাদিকরা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছে। তবে উপজেলা নির্বাচন অফিস তাদের নোটিশ বোর্ডে ‘সাংবাদিক সংক্রান্ত নির্দেশনা’ শিরোনামে বেশ কিছু নির্দেশনা জারি করেছে। সেখানে সবার নিচে বিশেষ দ্রষ্টব্য লিখে বলা হয়েছে ‘মোটরসাইকেল ব্যবহারের জন্য কোন স্টিকার ইস্যূ করা হবে না।’ এ বিষয় নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন স্থানীয় সাংবাদিকদের কেউ তো প্রাইভেট বা মাইক্রো ব্যবহার করেন না। তারা মোটরসাইকেলেই সংবাদ সংগ্রহ করেন। আর নির্বাচনের দিন কোথাও কোন সহিংসতা হলে দ্রুত যাওয়ার জন্য মোটরসাইকেলই সবথেকে ভালো যানবাহন। তাহলে কেন মোটরসাইকেল ব্যবহার করতে দেয়া হবে না? তাদের দাবি এটা সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের অন্তরায় হবে। মঙ্গলবার চৌগাছা প্রেসকাবের দপ্তর সম্পাদক এইচএম ফিরোজ চৌগাছায় কর্মরত সাংবাদিকদের তালিকা নিয়ে উপজেলা নির্বাচন অফিসে গেলে তাকে বলা হয় নোটিশ বোর্ডের নির্দেশনা অনুযায়ী কাগজপত্র রেখে যান আগামীকাল সন্ধ্যায় কার্ড নিয়ে যাবেন। এ বিষয়ে তার সাথে আর কোনও কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা। এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সেলিম রেজার মুঠোফোনে কল করা হলে তিনি ব্যস্ত আছেন পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













