এমএম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে যথযথ মর্যদায় মহান বিজয় দিবস ও আশাশুনি মুক্ত দিবসের পালনে প্রস্তুতি সহ খাজরা ইউনিয়নের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এবাদুল মোল্যার উপরে সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতারের দাবীতে আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মুক্তিযোদ্ধাবৃন্দ বলেন বীরমুক্তিযোদ্ধা এবাদুল মোল্যার উপরে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বিজয়ের মাসের পূর্বে একজন জাতীর শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাকে সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে এ অত্যান্ত দুঃখ জনক, ফলে সকল বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ভীষণ ক্ষুব্ধ। বীরমুক্তিযোদ্ধারা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ জঘন্য ঘটনার সাথে যারা জড়িত তারা স্বাধীনতা বিরোধী জাতীর শত্রু। এদেরকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন। তাছাড়া তারা আরো বলেন আশাশুনি উপজেলার সকল বীরমুক্তিযোদ্ধাদের পক্ষ হতে আশাশুনি থানর ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট আনুরোধ অবিলম্বে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করে কঠিন শাস্তি প্রদান করা হোক যাতে ভবিষ্যতে কেউই বীর মুক্তিযোদ্ধাদের উপর এ ধরনের জঘন্য সন্ত্রাসী হামলা করতে সাহস না পায়। একই সাথে আসন্ন ইউপি নির্বাচন যাতে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষন করছি। গতকাল সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ জরুরী বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিম, লিয়াকত আলী, নাজিমুদ্দিন , জোমায়েত, আলী, মুনছুর রহমান, দীনেশ চন্দ্র মন্ডল সহ প্রত্যেক ইউনিয়নের কমান্ডার ও ডেপুটি কমান্ডারবৃন্দ। সভায় মহান বিজয় দিবস ও আশাশুনি মুক্ত দিবস পালনে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














