মিশন আলী,স্টাফ রিপোর্টার কালীগঞ্জ (ঝিনাইদহ) : মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে একটিও ভোট পাননি আব্বাস আলী। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১ নম্বর সুন্দরপুর -দূর্গাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। ১নং ওয়ার্ড কাদিরকোল গ্রাম থেকে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে হুমায়ুন কবির ফুটবল প্রতীকে ৬৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম মোরগ প্রতীকে পেয়েছেন ৪১০ ভোট, জালাল উদ্দিন পেয়েছেন ৩ ভোট। কিন্তু টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা আব্বাস আলী একটি ভোটও পাননি। এ ব্যাপারে আব্বাস আলীর বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হয়। কিন্তু নম্বরটি বন্ধ পাওয়া যায়। কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, কালীগঞ্জ উপজেলার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














