বাগেরহাট ব্যুরো : বাগেরহাটের শরণখোলায় ৯৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে শরণখোলা উপজেলার মঠেরপাড় এলাকার ছগিরের বাড়িতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।এসময়, ইয়াবা বিক্রি করে পাওয়া নগদ ৬ হাজার ১৮০ টাকা, মাদক পরিমাপের জনন্য ব্যবহৃত ডিজিটাল মিটার,ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং মুঠোফোন জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতরা হলেণ,শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের মৃত সামছুল হক হাওলাদারের ছেলে মোঃ তফছের হাওলাদার (৬০) মোঃ তফছের হাওলাদারের ছেলে মোঃ ছগির ওরফে ছালু হাওলাদার (৩২), একই উপজেলার ভারানির পাড় গ্রামের মোঃ নাসির হাওলাদারের ছেলে মোঃ নাইম হাওলাদা(১৮),চালিতাবুনিয়া গ্রামের মোঃ আওয়াল শেখের ছেলেমোঃ রেজা শেখ,ঢাকার সবুজবাগ থানার মায়াকানন এলাকার মোঃ শাহীন আহমেদ্দের ছেলে মোঃ ইয়াসিন রাব্বী (১৬)। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃসাইদুর রহমান বলেন,এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














