বাগেরহাট ব্যুরো : জাতীয়তাবাদী কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার দুপুরে বাগেরহাট শহরের সম্মিলনি মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে কৃষকদলের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। বাগেরহাট জেলা কৃষকদলের আহবায়ক আসাফউদ্দৌলা জুয়েলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ফকির তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা এম.এ সালাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আসাদুজ্জামান,শেখ শাহেদ আলী রবি,অধ্যাপক হাদিউজ্জামান হিরো, মেহেবুবুল হক কিশোর, বাগেরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি হাওলাদার আব্দুল মান্নান, বিএনপি নেতা শহিদুল ইসলাম স্বপন, শ্রমিক নেতা এলাহী মল্লিক আলম, মো: আবু হানিফ,যুবদল নেতা জয়নাল পারভেজ সুমন, গোলাম রসুল মুন্না প্রমুখ। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুবক্কর।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














