সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতীরায় করোনা উপসর্গে মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গ নিয়ে তিন নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তারা মারা যান। মৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের মৃত মোছাববর মোড়লের স্ত্রী ফাতেমা খাতুন (৬৫), কালিগঞ্জ উপজেলা তেতুলিয়া বয়েরা গ্রামের বিধান চন্দ্র দাসের স্ত্রী কনিকা মন্ডল (৪৪), আশাশুনি উপজেলার আনুলিয়া গ্রামের আহম্মদ আলীর স্ত্রী আছিরন বিবি (৬০) ও শ্যামনগর উপজেলার গোমানতলী গ্রামের মৃত নাসির উদ্দীনের পুত্র কামরুজ্জামান (৫৫)। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮০৬ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৯ জন। সাতীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত জানান, গত ২৪ ঘন্টায় ১৫৯ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪৮ জন। যা শনাক্তের হার ৩০ দশমিক ১৯ শতাংশ। জেলায় বর্তমানে ৫৯৩ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৫৭৪ জন বাড়িতে ও বাকী ১৯ জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি এ সময় সংক্রমন থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সকলকে মাস্ক পরার আহবান জানান।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...














