সাতীরা প্রতিনিধি ঃ সাতীরায় পাঁচ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী এক ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৩টার দিকে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। এসময় অপর এক মাদক ব্যবসায়ি পুলিশের হ্যান্ডক্যাপসহ পালিয়ে যায়। পরে হ্যান্ডক্যাপ উদ্ধার হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। আটক মাদক ব্যবসায়িরা হলো, সাতীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের মৃত. মোহাম্মদ আলী সরদারের ছেলে মতিয়ার রহমান (৫০), হোসেন দফাদারের ছেলে বাপ্পী হাসান (১৯) ও মৃত. আজিবর সরদারের ছেলে ইউপি সদস্য আজাদ সরদার (৫৫)। এদিকে, পুলিশের হ্যান্ডক্যাপসহ পালিয়ে যায় আসামির নাম মোঃ কামরুজাজামান ওরফে রানা (৩৪)। সে গোবিন্দকাটি গ্রামের মৃত শওকত আলী বুলুর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে গোবিন্দকাটি গ্রামের মাদক ব্যবসায়ী কামরুজ্জামান রানার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে রানার বাড়ী থেকে ৫ কেজি গাজা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে রানাসহ চারজন মাদক ব্যবসায়িকে আটক করা হয়। এ সময় মাদক ব্যবসায়ি রানা হ্যান্ডক্যাপসহ পূলিশের কাছ থেকে পালিয়ে যায়। পরে পুলিশ স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় ইউপি সদস্য আজাদের মাধ্যমে ওই হ্যান্ডক্যাপ উদ্ধার করলেও মাদক ব্যবসায়ি রানাকে গ্রেপ্তার করতে পারেনি। এঘটনায় সদর থানার সহকারি উপ-পরিদর্শক জিয়াউর রহমান জিয়া বাদি হয়ে গ্রেপ্তারকৃত তিন আসামিসহ রানাকে পলাতাক আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। সাতীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির তিন মাদক ব্যবসায়ি আটকের ঘটনাটি নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মাদক ব্যবসায়ি রানাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যহত রয়েছে।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...














