জসিম উদ্দিন, শার্শা : “উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার সময় উপজেলার বারপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই কর্মসূচীর আয়োজন করা হয়। সামাজিক সচেতনা, দক্ষতা ও জীবন শৈলী উন্নয়ন বিষয়ক কর্মকান্ডের আওতায় ইফটিজিং ও বাল্যবিবাহ বিষয়ক কর্মকান্ডের উপর এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কতৃক আয়োজিত অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী, শার্শা উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি)’র কর্মকর্তা মোঃ আবু বিল্লাল, সহকারী পল্লী উন্নয়ন অফিসার নাসিম উদ্দিন, ৫ নং পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে এসময় উপস্থিত নারী শিক্ষার্থীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...














