হেলাল উদ্দিন/ডাঃ সিরাজুল ইসলাম : বাংলাদেশ বিপুল পর্যটন সম্ভাবনাময় একটি দেশ। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি আমাদের দেশকে পরিণত করেছে একটি বহুমাত্রিক আকর্ষণসমৃদ্ধ অনন্য পর্যটন গন্তব্যে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর-২০২২) সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নিরলস শ্রম দেওয়া স্বেচ্ছাসেবী ভিত্তিক তারুণ্যের প্লাটফর্ম বিডি ক্লিন মণিরামপুর ও মণিরামপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশের বৃহত্তর রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ের বঙ্গবন্ধু ভাসমান সেতু এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কবির হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, ঝাঁপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সামছুল হক মন্টু, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান নাজমা খানম বলেন- অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সারাবিশ্বে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ও পুরাকীর্তি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা এবং প্রাকৃতিক সৌন্দর্য সফলভাবে তুলে ধরা সম্ভব। ঝাঁপা গ্রামের স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন- এলাকার শতাধিক মানুষের উদ্যোগে এই সেতু তৈরি হয়েছে। যা আমাদের অনেক উপকারে আসছে। অনেক স্থান থেকে মানুষ আসছে দেখার জন্য। বিডি ক্লিন মণিরামপুর উপজেলা সমন্বয়ক আরিফ ফয়সাল বলেন- আমাদের ঐতিহ্য বঙ্গবন্ধু ভাসমান সেতু। অনেক স্থান থেকে দর্শনার্থী আসছে দেখার জন্য, গড়ে উঠেছে দোকান পাঠ। আমাদের ব্যবহৃত প্লাস্টিক দ্রব্য ও ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলার ফলে পরিবেশ নষ্ট হচ্ছে যার ফলে জীববৈচিত্র্য সহ ধ্বংস হচ্ছে আমাদের পরিবেশ। বিডি ক্লিন যশোর জেলা সমন্বয়ক রকিবুল ইসলাম বলেন- পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত যশোর জেলা গড়ার লক্ষ্যে আমরা নিরলস শ্রম দিয়ে চলেছি।
Home
যশোর স্পেশাল বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিডি ক্লিনের উদ্যোগে রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ে পরিচ্ছন্নতা কর্মসূচি...
পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শীলেমানপুর গ্রামে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে ৭০ বছর বয়সী সাকাত মোড়ল ও তাঁর অসুস্থ স্ত্রী...
কালীগঞ্জকে হারিয়ে ফাইনালে শালিখা
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ম্যাচে মুখোমুখি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, পৌর শহরের যানজট, পরিচ্ছন্নতার পাশাপাশি ব্রিজের দুই পাশে অবৈধ দোকানপাট সরিয়ে...
কাশিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : কাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়াড ছাত্র দলের উদ্যোগে তৃণমূলে ছাত্র দলের কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্য এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সোমবার...
সাতীরায় মা-মেয়ে হত্যা মামলায় স্বামী আব্দুর রউফের মৃত্যুদণ্ড
সাতীরা প্রতিনিধি : সাতীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার মামলায় আব্দুর রউফ সরদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০...














