এম,এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ায় বাল্য বিবাহ, মাদক, পাচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাইকার সহযোগীতায় বুধবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণে কাজী, ইমাম ও জনপ্রতিনিধিদের অংশগ্রহনে সোমবার (২৩ জানুয়ারী) বিকাল ৪ টায় কর্মশালার সমাপ্তি ঘটে। কর্মশালায় সময়সূচি অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করেন ইউএনও রুলী বিশ্বাস, সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা সুলতানা নিলা, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, ডাক্তার কানিজ ফাতেমা ও মহিলা বিষযক কর্মকর্তা নুরুন নাহার আক্তার। উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুলী বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক এম,এ সাজেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেযারম্যান, সদস্যবৃন্দ ও প্রশিক্ষনার্থীগণ। ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় ১২০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেছেন বলে জানা যায়।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














