আলাউদ্দীন ভ্রাম্রমান প্রতিনিধি : এক গুরুর ৬ শিং! ব্যাপারটা শুনতে অদ্ভুত এবং অবিশ্বাস্য মনে হলেও ঝিনাইদহের কোটচাঁদপুরে এমন শিংওয়লা গরুর সন্ধান মিলেছে। গরুরুটি দেখতে দুর দুরান্তের মানুষ ভীড় করছেন কোটচাদঁপুর উপজেলার বহরামপুর গ্রামে। মহিদুল ইসলাম নামে এক গ্রামবাসি জানান, সচরাচার এমন শিংওয়ালা গরু দেখা যায় না। কোটচাঁদপুর শহর থেকে গরু দেখতে আসা হালিম আজাদ ডালিম বলেন, সত্যি এক অস্বভাবিক গরু দেখলাম, যার ৬টি শিং। জানা গেছে, ছোট থেকেই গরুটি লালন পালন করেছেন বহরমপুর গ্রামের মোশারফ হোসেন। তিনি জানান, গরুটির ৬ মাস বয়সে স্বাভাবিক পক্রিয়ায় গরুর দুইটি শিং গজায়। ৪/৫ মাস পর আরো দুইটি শিং গজায় মাথার মাঝখান থেকে। তারও কিছুদিন পর আরো দুইটি শিং গজায়। তবে চারটি শিং অপেক্ষাকৃত ছোট হলেও স্পষ্ট বোঝা যাচ্ছে। গরু মালিক মোশারফ হোসেন বলেন, আগে এমন শিংওয়লা গরু তিনি কোনোদিন দেখিনি। গরুর ৬ শিং গজানো নিয়ে কোটচাঁদপুর প্রাণী সম্পদ কর্মকর্তা রেজাউল করিম বলেন, এটা জেনিটিক্যাল কোনো সমস্যার কারণে হতে পারে। মানুষের যেমন হাতে পায়ে বাড়তি আঙুল গজায়, তেমনি গরুর শিং ওঠার ক্ষেত্রে হয়তো তাই হয়েছে। ফলে বলা যায় এটা একটা বিশেষ গরু। তবে এই নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। সময় পেলে এই বিশেষ গরুটি দেখতে তিনি বহরমপুর গ্রামে যাবে বলেও এই কর্মকর্তা জানান।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














