মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলায় ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ তরফদার (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার কালিঞ্চি গ্রামের আকবার তরফদারের পুত্র। ঘটনা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল গত সোমবার রাত সাড়ে ১১টায় শ্যামনগর সদর মিঠা চন্ডিপুর গ্রামে অভিযান পরিচালনা করে বকুলের ইটভাটার সামনে থেকে মাদকদ্রব্য ইয়াবা ক্রয় বিক্রয়ের সময় তাকে হাতেনাতে আটক করে। আটক কালে তার প্যান্টের পকেট থেকে ১০০ পিস মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় মাদক আইনে থানায় একটি মামলা হয়েছে। আটক আব্দুল্লাহ তরফদারকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














