নিজস্ব প্রতিবেদক, যশোর :উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনে সারাদেশে ৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৫২২ জন পরীক্ষার্থী। এরমধ্যে যশোর বোর্ডে ৬২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত উপস্থিত ছিলেন।বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে যমোর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, সিলেট ও দিনাজপুর এ আট বোর্ডে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রাকৃতিক দূর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম-বিএমটি, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স ও মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা। প্রথম দিনে আট বোর্ডে পরীক্ষা ছিলো ৯ লাখ ৪৬ হাজার ৮৪৪ জনের। এদের মধ্যে ১ হাজান ৪১৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ৪১ হাজার ৩২২ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৫২২ জন।জানা গেছে, আটটি সাধারণ বোর্ডের মধ্যে যশোর বোর্ডের ৬২৪ জন, ঢাকা বোর্ডের ১ হাজার ৪৩৬ জন, রাজশাহী বোর্ডের ৯৩১ জন, কুমিল্লা বোর্ডের ৬৫৫ জন, সিলেট বোর্ডের ৪০৭ জন, বরিশাল বোর্ডের ৩৮০ জন, দিনাজপুর বোর্ডের ৭৩৩ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৩৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে বহিষ্কৃত হয়েছেন ৪ জন। রাজশাহী বোর্ডে ১ জন, বরিশাল বোর্ডে ১ জন ও দিনাজপুর বোর্ডের ২ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।আগামী রবিবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর এ বোর্ডে এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শীলেমানপুর গ্রামে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে ৭০ বছর বয়সী সাকাত মোড়ল ও তাঁর অসুস্থ স্ত্রী...
কালীগঞ্জকে হারিয়ে ফাইনালে শালিখা
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ম্যাচে মুখোমুখি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, পৌর শহরের যানজট, পরিচ্ছন্নতার পাশাপাশি ব্রিজের দুই পাশে অবৈধ দোকানপাট সরিয়ে...
কাশিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : কাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়াড ছাত্র দলের উদ্যোগে তৃণমূলে ছাত্র দলের কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্য এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সোমবার...
সাতীরায় মা-মেয়ে হত্যা মামলায় স্বামী আব্দুর রউফের মৃত্যুদণ্ড
সাতীরা প্রতিনিধি : সাতীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার মামলায় আব্দুর রউফ সরদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০...














