পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির (সরল কালীবাড়ি)’র নির্মাণাধীন “নাট মন্দির” এর দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে নাট মন্দিরের সিঁড়ি সহ প্রায় ৪ হাজার স্কয়ার ফুট ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি ও উন্নয়ন কমিটির আহ্বায়ক সমিরণ কুমার সাধু। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ির সভাপতি দেবব্রত কুমার রায়, সাধারণ সম্পাদক অখিল মন্ডল, নির্মাণ কমিটির সদস্য সচিব সুরঞ্জন চক্রবর্তী, পূজা পরিষদের সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাশ, সাবেক সভাপতি মুকুন্দ বিহারী মন্ডল ও সেক্রেটারী সুভাষ মন্ডল, রাস কমিটির সভাপতি সন্তোষ সরদার, কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান, পৌর পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, অরুন মন্ডল, শ্যামপদ মন্ডল, নিহার গাইন, অনুকূল ব্যানার্জী, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, পবিত্র বাছাড়, জয়দ্রত মন্ডল, জগদীশ রায়, তুষার মন্ডল, দিপংকর মন্ডল, রামপ্রসাদ সানা, আমিও শীল সহ গ্রামবাসী। উদ্বোধনী পূর্বে পুরোহিত্য করেন স্বপন কুমার চক্রবর্তী। দেশ জাতি ও গ্রামবাসীদের কল্যাণার্থে দুপুরে প্রসাদ বিতরণ করা হয়।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














