কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামে জান্নাতি খাতুন নামে এক শিশু হত্যার পর ঝিনাইদহ র্যাব তার কানের দুল উদ্ধার করেছে। রোববার দুপুরে শৈলকুপার হাটফাজিলপুর বাজারের একটি সোনার দোকান থেকে এই কানের দুল উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাব জিজ্ঞাসাবাদের জন্য বাগুটিয়া গ্রামের রবিউল ইসলাম, তার স্ত্রী সেলিনা খাতুন ও মেয়ে ময়না খাতুনকে আটক করেছে। প্রতিবেশিদের ধারণা সোনার কানের দুলের জন্যই শিশু জান্নাতিকে হত্যা করা হতে পারে। জান্নাতির পিতা খোকন ভুইয়া জানান, গত ১১ সেপ্টম্বর রাতে জান্নাতির মরদেহ গ্রামের একটি পুকুরে পাওয়া যায়। তার হাতে একটি কোপের দাগ ছিল। পুলিশ ওই ঘটনায় বাগুটিয়া গ্রামের তাইজালের ছেলে রিপনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তিনি আরো জানান, ঘটনার ৬ দিন পর ঝিনাইদহ র্যাব-৬ জান্নাতি হত্যার রহস্য উন্মোচনের কাছাকাছি পৌচেছে। তবে ঝিনাইদহ র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গরমাধ্যমকর্মীদের অবহিত করা হবে। নিহত শিশু জান্নাতির প্রতিবেশি ব্যবসায়ী ইলিয়াস মিয়া জানান, র্যাবের হাতে আটক সেলিনার দেয়া তথ্যমতে জান্নাতির কানের দুল উদ্ধার করে র্যাব। তিনি মনে করেন সেলানাকে আটকের মধ্য দিয়ে জান্নাতি হত্যার রহস্য উন্মেচিত হতে পারে। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, র্যাব জান্নাতি হত্যার সঙ্গে জড়িত সিন্ধগ্ধ আসামী আটক করেছে বলে তারা শুনছেন। এ বিষয়ে পুলিশও নিবিড় ভাবে কাজ করছে বলে তিনি জানান। উল্লেখ্য শৈলকুপার বাগুটিয়া গ্রামে নিখোঁজের ৮ ঘন্টা পর জান্নাতি খাতুন নামে ৬ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। প্রথম থেকেই জান্নাতির পরিবার অভিযোগ করে আসছে ধর্ষনের পর এই নৃশংস হত্যাকান্ড ঘটতে পারে। সে কারণে পুলিশ প্রতিবেশি যুবক রিপনকে আটক করে। জান্নাতির মা স্বপ্না খাতুন বলেন, সামান্য একটা কানের দুলের জন্য তার আদরের একমাত্র কন্যাকে হত্যা করা হবে তা কল্পনাও করতে পারছি না। তিনি এই হত্যার বিচার দাবী করেন।
পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শীলেমানপুর গ্রামে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে ৭০ বছর বয়সী সাকাত মোড়ল ও তাঁর অসুস্থ স্ত্রী...
কালীগঞ্জকে হারিয়ে ফাইনালে শালিখা
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ম্যাচে মুখোমুখি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, পৌর শহরের যানজট, পরিচ্ছন্নতার পাশাপাশি ব্রিজের দুই পাশে অবৈধ দোকানপাট সরিয়ে...
কাশিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : কাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়াড ছাত্র দলের উদ্যোগে তৃণমূলে ছাত্র দলের কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্য এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সোমবার...
সাতীরায় মা-মেয়ে হত্যা মামলায় স্বামী আব্দুর রউফের মৃত্যুদণ্ড
সাতীরা প্রতিনিধি : সাতীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার মামলায় আব্দুর রউফ সরদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০...














